Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেশে মৌসুমি বায়ুর অগ্রগতি থমকে এখনও, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা

দেশে মৌসুমি বায়ুর অগ্রগতি থমকে গেছে। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিস্তারিত পড়ুন।

দেশে মৌসুমি বায়ুর অগ্রগতি থমকে এখনও, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষাকালের পরিচিত রিমঝিম বৃষ্টি নয়। এখনো প্রাক্‌বর্ষা মরশুমের মতোই—যেখানে  বজ্রগর্ভ মেঘ কমবেশি বৃষ্টি সেখানে—এমনটাই চলবে। বজ্রগর্ভ মেঘ থেকে বেশি মাত্রায় বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায়। আগামী পাঁচ-ছয় দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কোনো কোনো এলাকায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এজন্য জারি করা হয়েছে ‘লাল’ সতর্কতা। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অনেক বেশি এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়। কলকাতা ও কয়েকটি জেলায় কমবেশি বৃষ্টি হয় দুপুরের পর থেকে। এতে গরমের কষ্ট সাময়িকভাবে কমে। শক্তিশালী বজ্রমেঘ তৈরি হওয়ায় কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান প্রভৃতি জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। ‘লাল’ সতর্কতা জারি করা হয়, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে। 

Advertisement

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিনের জন্য বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ শনিবার ও আগামীকাল রবিবার ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার জন্য। বায়ুমণ্ডলে অনুকূল পরিস্থিতি থাকায় বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে এবং বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। তবে দেশে মৌসুমি বায়ুর অগ্রগতি কয়েকদিন যাবৎ থমকেই আছে। পশ্চিম হিমালয়ের উপর আসা পশ্চিমি ঝঞ্ঝা, বাতাসে শুষ্ক হাওয়ার আধিক্যসহ একাধিক কারণে উত্তর ও মধ্য ভারতে বর্ষা ঢুকতে দেরি করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ