Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাফিক কর্তার তত্পরতায় দ্রুত হাসপাতালে পৌঁছে গেল অ্যাম্বুলেন্স

বুধবার ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চলল উল্কার গতিতে। একের পর এক অ্যাম্বুলেন্স এসেছে, আর উদ্ধার হওয়া আহত শ্রমিকদের নিয়ে দ্রুতগতিতে ছুটেছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে।

ট্রাফিক কর্তার তত্পরতায় দ্রুত হাসপাতালে পৌঁছে গেল অ্যাম্বুলেন্স
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চলল উল্কার গতিতে। একের পর এক অ্যাম্বুলেন্স এসেছে, আর উদ্ধার হওয়া আহত শ্রমিকদের নিয়ে দ্রুতগতিতে ছুটেছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। এই জরুরি মুহূর্তে দক্ষতার সঙ্গেই রাস্তায় ট্রাফিক সামলেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এসএসকেএম—প্রায় সাত কিমি যাত্রাপথ পেরতে অ্যাম্বুলেন্সগুলির সময় লেগেছে মাত্র ১০-১২ মিনিট। অন্য সময় ফাঁকা রাস্তা পেলেও এই পথ পেরতে সময় লাগে প্রায় ২০-২৫ মিনিট। সৌজন্যে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। ঘটনাস্থলে দাঁড়িয়ে গোটা ট্রাফিক ব্যবস্থা সামলেছেন ট্রাফিক কর্তা সূর্যপ্রতাপ যাদব। ঘটনাস্থলের উলটোদিকেই একটি ফাঁকা জায়গায় একের পর এক অ্যাম্বুলেন্সকে সার দিয়ে দাঁড় করায় পুলিশ। একটি ঘটনাস্থলে ঢোকামাত্র পরেরটি তৈরি। সবটাই তদারকি করলেন ট্রাফিক কর্তা। ছটফট করতে থাকা আহত শ্রমিকদের সেই অ্যাম্বুলেন্স তুলে নিয়েই ট্রান্সপোর্ট ডিপো রোড, হাইড রোড, খিদিরপুর, পিটিএস হয়ে এসএসকেএম পৌঁছে গেল একের পর এক অ্যাম্বুলেন্স। গোটা যাত্রাপথে খোলা রাখা হল সিগন্যাল। সবচেয়ে কম সময়ে যাতে দুর্গতরা চিকিৎসা পেতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা লালবাজারের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ