রাঁচি: পহেলগাঁওয়ে জঙ্গি হানার জন্য পাকিস্তান এবং লস্কর-ই-তোইবাকে ধন্যবাদ জানানোয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। নৌশাদ নামে ওই অভিযুক্তকে ঝাড়খণ্ড পুলিস বুধবার বোকারোর বালিডি থানা এলাকার মাল্লা নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। জানা যাচ্ছে, আরএসএস এবং বজরং দলকে নিশানা করার জন্যও ওই ব্যক্তি পাকিস্তানের কাছে আর্জি জানিয়েছিল।



