Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তৃতীয় পক্ষ নয়, সংঘর্ষ বন্ধে কম্বোডিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় রাজি থাইল্যান্ড, ৮ জেলায় জারি মার্শাল ল

প্রাচীন মন্দিরের দখল ঘিরে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গতকালের মতো শুক্রবারও দফায় দফায় লড়াই দু’দেশের সেনার।

তৃতীয় পক্ষ নয়, সংঘর্ষ বন্ধে কম্বোডিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় রাজি থাইল্যান্ড, ৮ জেলায় জারি মার্শাল ল
  • ২৫ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

ব্যাঙ্কক: প্রাচীন মন্দিরের দখল ঘিরে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গতকালের মতো শুক্রবারও দফায় দফায় লড়াই দু’দেশের সেনার। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনও সময় যুদ্ধ বাধতে পারে বলে সতর্ক করে দিয়েছেন থাইল্যান্ডের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। এদিন সন্ধ্যায় কম্বোডিয়া সীমান্ত লাগোয়া আটটি জেলায় মার্শাল ল’ জারি করেছে  থাইল্যান্ডের সেনাবাহিনী। প্রতিপক্ষ দেশের সেনাবাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তারা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এদিন রাতে জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।

Advertisement

দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশির সীমান্ত বিবাদ পুরনো। ‘পান্না ত্রিভুজ’ (এমারেল্ড ট্রায়াঙ্গেল) নামে পরিচিত ভূভাগে মিলেছে তিনটি দেশ থাইল্যান্ড-কম্বোডিয়া-লাওস। ঘন জঙ্গলে ঘেরা এই এলাকায় রয়েছে একাধিক প্রাচীন মন্দির। যার মধ্যে অন্যতম প্রিয়া বিহার নামে হাজার বছরের পুরনো মন্দির। এই মন্দিরের দখল ঘিরেই বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
১৯০৭ সালে এই মন্দিরকে কম্বোডিয়ার অংশ বলে দেখানো হয় ম্যাপে। তখন ফরাসি উপনিবেশ ছিল দেশটি। পরবর্তীকালে সেটিকে নিজেদের বলে দাবি করে থাইল্যান্ড। ১৯৬২ সালে এই মন্দিরকে কম্বোডিয়ার অংশ বলে রায় দিয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। তবে তারপরেও দুই সমস্যার নিষ্পত্তি হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ