Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পেশাল এডুকেটর নিয়োগের টেট-এর ফল আগামী সপ্তাহে

আগামী সপ্তাহের শুরুর দিকেই প্রকাশিত হতে পারে প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নেওয়া টেট-এর ফল। ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদ

স্পেশাল এডুকেটর নিয়োগের টেট-এর ফল আগামী সপ্তাহে
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহের শুরুর দিকেই প্রকাশিত হতে পারে প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নেওয়া টেট-এর ফল। ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদ। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্কুল স্তরে স্থায়ী স্পেশাল এডুকেটর নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। ইতিমধ্যেই চুক্তির ভিত্তিতে প্রাথমিক স্কুলে কর্মরত ৩৫৮ জন শিক্ষককে স্থায়ীভাবে নিয়োগের সুপারিশপত্র পাঠিয়েছে পর্ষদ। তাঁদের ইতিমধ্যে নিয়োগপত্রও দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম এ ধরনের শিক্ষকদের স্থায়ীকরণ এবং স্থায়ী পদে নিয়োগের জন্য টেট আয়োজিত করা হয়েছে।’ প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাধারণ স্কুলে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য এই স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সে ব্যাপারেই অন্যান্য রাজ্যগুলির তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ