Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালে

কথায় আছে, ঘর পোড়া গোরু সিঁদূরে মেঘ দেখলে ডরায়। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের অবস্থাও এখন সেরকমই

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালে
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: কথায় আছে, ঘর পোড়া গোরু সিঁদূরে মেঘ দেখলে ডরায়। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের অবস্থাও এখন সেরকমই। গত মাসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে ৯৯৬ বলে পড়েছিল ৪০টি উইকেট। প্রশ্ন উঠেছিল লর্ডসের পিচ নিয়ে। আইসিসি দিয়েছিল এক ডিমেরিট পয়েন্ট। সঙ্গে অসন্তোষজনক মন্তব্য। তাতে অস্বস্তি বেড়েছিল লর্ডসের দেখভালের দায়িত্বে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের ঝুঁকি নিতে চায় না তারা। সেকথা এমসিসি জানিয়ে দেয় ইসিবিকে। সেই মতো ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে করার সিদ্ধান্ত নিল আইসিসি। ম্যাচটি হবে ৯-১৩ জুন। তবে পিচ ঢেলে সাজানোর পর ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল লর্ডসে হবে বলে জানিয়েছে ইসিবি। উল্লেখ্য, চলতি ডব্লুটিসি’তে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (গতবারের চ্যাম্পিয়ন)। তৃতীয় স্থানে ইংল্যান্ড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ