চণ্ডীগড়: পাঞ্জাবের মাটি ব্যবহার করে ভারতে বড়োসড়ো নাশকতার ছক কষছিল পাকিস্তানি জঙ্গিরা। তার আগেই তাদের পরিকল্পনা ভেস্তে দিল পাঞ্জাব পুলিশ। গ্রেপ্তার দুই জঙ্গি। পাশাপাশি, আরডিএক্স ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। এদিন এক্স হ্যান্ডলে ডিরেক্টর জেনারেল অব পুলিশ গৌরব যাদব জানিয়েছেন, গোয়েন্দাসূত্রে খবর পেয়ে বিদেশি জঙ্গিদের এই মডিউলের পর্দাফাঁস করেছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস সেল। রিমোট ও টাইমার সংবলিত আইইডি’টির ওজন প্রায় আড়াই কেজি। ধৃত দুই জঙ্গি বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে নাশকতার ছক কষছিল। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।



