Bartaman Logo
৯ জুন, ২০২৬

কাশ্মীরে জঙ্গি মডিউল বানচাল, ধৃত ৫ জঙ্গি

দেশজুড়ে জঙ্গিদমন অভিযান অব্যাহত। এবার লস্করের বড়োসড়ো জঙ্গি মডিউল ভেস্তে দিল শ্রীনগর পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৫ কুখ্যাত জঙ্গিকে

কাশ্মীরে জঙ্গি মডিউল বানচাল, ধৃত ৫ জঙ্গি
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: দেশজুড়ে জঙ্গিদমন অভিযান অব্যাহত। এবার লস্করের বড়োসড়ো জঙ্গি মডিউল ভেস্তে দিল শ্রীনগর পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৫ কুখ্যাত জঙ্গিকে। এদের মধ্যে রয়েছে আবদুল্লা ওরফে আবু হুরেইর। গত ১৬ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল পাকিস্তানের এই জঙ্গি। একই অভিযানে আরেক পাকিস্তানি জঙ্গি উসমানকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত পাঁচজনের মধ্যে শ্রীনগরের তিন বাসিন্দা রয়েছে। এদের মধ্যে গুলাম মোহম্মদ মীর ওরফে মামা—জঙ্গিদের আশ্রয়, খাবার ও অন্যান্য সুবিধা দিত বলে অভিযোগ। তদন্তকারীদের  দাবি, ধৃত দুই পাকিস্তানি জঙ্গি ‘এ প্লাস’ শ্রেণিভুক্ত। জাল নথি ও পরিচয়ের ভিত্তিতে জম্মু-কাশ্মীর সহ দেশের অন্যান্য রাজ্যে নেটওয়ার্ক গড়ে তোলে এরা। দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন নাশকতামূলক ষড়যন্ত্রের নেপথ্যে থেকেছে এই দু’জন। আরও সন্ত্রাসমূলক কাজের পরিকল্পনা ছিল বলেই দাবি পুলিশের। তবে সাম্প্রতিক অভিযানে সম্পূর্ণ মডিউল ভেঙে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ