


২৮ জুন, ইসলামাবাদ: ফের পাকিস্তানে ভয়াবহ হামলা। যার জেরে প্রাণ গেল ১৩ পাকিস্তানি সেনার। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনা কনভয়ে এই আত্মঘাতী হামলা চালানো হয়েছে। ১৩ জন সেনার মৃত্যুর পাশাপাশি, আহত হয়েছেন এক ডজনেরও বেশি মহিলা ও শিশুও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৭.৪০ মিনিটে বিস্ফোরক বোঝাই একটি বড় গাড়ি পাকিস্তানি সামরিক বাহিনীর কনভয়ে একটি গাড়িতে আঘাত হানে। সেনা বাহিনীর গাড়িটি জনবহুল এলাকায় হোমা নিষ্ক্রিয় করার কাজে যুক্ত ছিল। সেই গাড়িটিকেই উড়িয়ে দিল জঙ্গিরা।
পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় পুলিস আধিকারিক বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছেন। পাশাপাশি তিনি জানান, বিস্ফোরণে ১৩ জন সেনার মৃত্যু হওয়া ছাড়াও ১৯ জন বেসামরিক কর্মী আহত হয়েছেন। এছাড়াও, আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।