Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ১৫ সদ্যোজাতের

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। সেই জেরে প্রাণ হারাল অন্তত ১৫ জন সদ্যোজাত শিশু

হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ১৫ সদ্যোজাতের
  • ২৬ আগস্ট, ২০২৬ ১১:২৩
Prefer us on Google

ইসলামাবাদ, ২৬ আগস্ট: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। সেই জেরে প্রাণ হারাল অন্তত ১৫ জন সদ্যোজাত শিশু। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আজ বুধবার হাসপাতালের তৃতীয় তলায় মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার্ডের নার্সারিতে আগুনটি লাগে। 

Advertisement

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের এই ঘটনার সময়ে নার্সারিতে মোট ১৬ জন সদ্যোজাত ছিল। যার মধ্যে ১৫ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। ১৪ জন সদ্যোজাত শিশু সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তের পর আশঙ্কা নার্সারির ভিতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় উদ্ধারকারী দল সহ পুলিশ। মোট ছয়টি দমকলের ইঞ্জিন চেষ্টা চালায় আগুনের নিয়ন্ত্রণে আনার। দমকল কর্মীদের তৎপরতায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি এই আগুন কীভাবে লাগল, এয়ার কন্ডিশনারের ত্রুটি কেন ঘটল এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখবে তদন্তকারী দল। ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ