Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বালির নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

বালির নিবেদিতা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪
  • ২১ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

শুক্রবার ভোররাতে বালির নিবেদিতা সেতুর টোলওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। জানা গিয়েছে, একটি চারচাকা ছোট পণ্যবাহী গাড়ি কাপড় বোঝাই করে হাবরা থেকে অঙ্কুরহাটি হাটের দিকে যাচ্ছিল। লালবাড়ির সামনে গাড়ির একটি টায়ার ফেটে যায়। আচমকা গাড়ি উল্টে যেতেই পেছনে থাকা ৬ জন শ্রমিক ব্রিজের রেলিং পেরিয়ে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে বালি থানার পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ