Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি খাদে পড়ে মৃত ৩

দার্জিলিংয়ে সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি খাদে পড়ে ৩ জনের মৃত্যু। যার মধ্যে একজন পঞ্চায়েত সদস্য রয়েছেন। গুরুতর আহত চালক।

সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি খাদে পড়ে মৃত ৩
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ২১:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিংয়ে সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি খাদে পড়ে ৩ জনের মৃত্যু। যার মধ্যে একজন পঞ্চায়েত সদস্য রয়েছেন। গুরুতর আহত চালক।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে।  ওই গাড়িটি কার্শিয়াং থেকে বাগরা রোড ধরে সিটং যাচ্ছিল। সেইসময় সম্ভবত ব্রেক ফেল করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক সহ গাড়িতে মোট চারজন ছিলেন বলেই জানা গিয়েছে। খাদ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়। যদিও ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়। গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ