Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিস

শনিবার গভীর রাতে হাওড়ার ডোমজুড়ের সলপ মোড়ে কালী পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা। এমনকী উঠেছে বোমাবাজিরও অভিযোগ।

ডোমজুড়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিস
  • ৮ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার গভীর রাতে হাওড়ার ডোমজুড়ের সলপ মোড়ে কালী পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা। এমনকী উঠেছে বোমাবাজিরও অভিযোগ।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, সলপ-১ পঞ্চায়েত এলাকার একটি ক্লাবের বারোয়ারি কালীপুজো হচ্ছিল। অভিযোগ ক্লাবের কয়েকজন যুবক সলপ মোড়ের কাছে একটি মাছের গাড়িকে আটকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু গাড়ির মালিক চাঁদা দিতে অস্বীকার করায় গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ঘটনার প্রতিশোধ নিতে, গভীর রাতে গাড়ির মালিক দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এসে সলপে ক্লাবের আশেপাশে ভাঙচুর চালায় বলে দাবি। এমনকী বোমাবাজিও করে বলে অভিযোগ।

গোটা ঘটনার জেরে এলাকা এখনও থমথমে। অধরা অভিযুক্তরাও। যদিও তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিস। অন্যদিকে, এদিন সন্ধ্যা থেকে কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে। অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ