Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রম কোড বাতিলের দাবিতে সিটুর বিক্ষোভ ঘিরে উত্তেজনা

শ্রম কোড বাতিল-সহ একাধিক ইস্যুতে বুধবার বারাকপুর মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালায় সিটু। মহকুমা শাসকের দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ দেখায় তারা।

শ্রম কোড বাতিলের দাবিতে সিটুর বিক্ষোভ ঘিরে উত্তেজনা
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্রম কোড বাতিল-সহ একাধিক ইস্যুতে বুধবার বারাকপুর মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালায় সিটু। মহকুমা শাসকের দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ দেখায় তারা। বেশ কিছুক্ষণ ব্যস্ত এস এন ব্যানার্জি রোড অবরোধ করে রাখে। হটাতে গেলে তাদের সঙ্গে পুলিসের বচসা ও ধস্তাধস্তি হয়। বাম শ্রমিক সংগঠন সিটুর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে এদিন বেলায় বারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল শুরু হয়। মিছিল মহকুমা শাসকের দপ্তর যায়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর তারা মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়। এই কর্মসূচি ঘিরে বারাকপুর প্রশাসনিক ভবনের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। বিশাল পুলিস বাহিনী পরে তা সামাল দেয়। মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের পর সিটু পিএফ অফিসেও বিক্ষোভ প্রদর্শন করে। সেখানেও তারা স্মারকলিপি জমা দেয়। সিটুর জেলা সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় বলেন, তারা চান কালা শ্রম কোড বাতিল হোক। বারাকপুর গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। শিল্পাঞ্চল আবার পুনরুজ্জীবিত হোক, এই দাবিতেই এদিনের বিক্ষোভ কর্মসূচি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ