Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে উত্তেজনা, উদ্ধার বোমা

দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের পরেই তাঁর বাড়ির পাশে একটি গ্যারাজের পিছন থেকে উদ্ধার হল দু’টি তাজা বোমা।

দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে উত্তেজনা, উদ্ধার বোমা
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের পরেই তাঁর বাড়ির পাশে একটি গ্যারাজের পিছন থেকে উদ্ধার হল দু’টি তাজা বোমা। রবিবার রাতে জগৎবল্লভপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমা দু’টি উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচলা বিধানসভার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর বুথের তৃণমূল সদস্য শেখ মোস্তাকিন আলির বাড়ির সামনে দুর্নীতির অভিযোগ তুলে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, বিক্ষোভকারীদের দেখে ওই পঞ্চায়েত সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। এরপর তাঁর বাড়ির কাছে থাকা গ্যারাজের পিছনে তল্লাশির দাবি ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকর্মীরা সেখানে তল্লাশি চালাতে গিয়ে ঝোপের মধ্যে থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করেন।
পঞ্চায়েত সদস্যের পরিবারের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। পরিবারের তরফে জানানো হয়েছে, ওই গ্যারাজে মোস্তাকিনের গাড়ি ছাড়াও আরও তিনটি গাড়ি রাখা হয়। ফলে বোমাগুলি কীভাবে সেখানে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাওড়া গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, দু’টি বোমা উদ্ধার হয়েছে। সেগুলি সেখানে কীভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু বলেন, ‘এমন ঘটনা একেবারেই কাম্য নয়। আইন আইনের পথে চলবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ