Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রহড়ায় জমি বিবাদে উত্তেজনা, বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ

জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে মারপিট ও বাড়ি ভাঙচুরে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে।

রহড়ায় জমি বিবাদে উত্তেজনা, বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে মারপিট ও বাড়ি ভাঙচুরে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। পাল্টা ওই বিজেপি নেতাদের দীর্ঘ সময় আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। রবিবার রাতে খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের বলাগড় মাঝেরপাড়া এলাকার ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে রহড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অশান্তি এড়াতে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 

Advertisement

বলাগড় মাঝেরপাড়ার বাসিন্দা খতিব আলির পরিবারের সঙ্গে প্রতিবেশী এক পরিবারের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। রবিবার রাতে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে সেই সমস্যা মেটানোর চেষ্টা হয়। অভিযোগ, আলোচনার মাঝেই স্থানীয় বিজেপি নেতারা সেখানে হাজির হন। তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এরপর বাড়িতেও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খতিব সাহেবের অভিযোগ, মীমাংসার নামে ওরা এসে আমাদের উপর চড়াও হয়। পরিবারের মহিলারাও রেহাই পাননি। বাড়িতে ভাঙচুর করা হয়েছে। 
যদিও বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি শেখ রমজান আলি বলেন, জমি দখল নিয়ে স্থানীয়দের ক্ষোভের কথা জেনে আমি পুলিশকে খবর দিয়েছিলেন। নেতৃত্বের কেউ সাধারণ মানুষের উপর জোর-জবরদস্তি করলে দল তা সমর্থন করে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ