বোলপুরের বাঁধগোড়া এলাকায় মাঠের পিছনে একটি ব্যাগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিস। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকেও। সন্দেহজনক ওই ব্যাগটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।



