Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সদ্যোজাতর মৃত্যু, উত্তেজনা জলপাইগুড়ির মাদার অ্যান্ড চাইল্ড হাবে

সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মেডিকেলের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাবে। চিকিৎসার গাফিলতিতে...

সদ্যোজাতর মৃত্যু, উত্তেজনা জলপাইগুড়ির মাদার অ্যান্ড চাইল্ড হাবে
  • ৭ আগস্ট, ২০২৬ ১৯:১৫
Prefer us on Google

সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মেডিকেলের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাবে। চিকিৎসার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে দাবি করে আজ, শুক্রবার হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, প্রসূতির কোনো সমস্যা ছিল না। গর্ভস্থ শিশুর হার্ট বিট পাওয়া যাচ্ছিল। অথচ হাসপাতালে ভর্তির পরও ফেলে রেখে দেওয়া হয়। এতেই খারাপ হয় পরিস্থিতি। শিশু মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এনিয়ে কোনোরকম মন্তব্য করতে চায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ