Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রসূতির মৃত্যুতে উত্তেজনা আমতা গ্রামীণ হাসপাতালে

প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে উত্তেজনা ছড়াল আমতা গ্রামীণ হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মৃতার নাম নন্দিতা পাড়াল (৩০)।

প্রসূতির মৃত্যুতে উত্তেজনা আমতা গ্রামীণ হাসপাতালে
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে উত্তেজনা ছড়াল আমতা গ্রামীণ হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মৃতার নাম নন্দিতা পাড়াল (৩০)। বাড়ি আমতা থানার সোনামুই গ্রামে। ঘটনায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবারের এবং স্থানীয় লোকজন। ঘটনার তদন্ত করছ স্বাস্থ্যদপ্তর। 

Advertisement

অন্তঃসত্ত্বা নন্দিতার শারীরিক সমস্যা দেখা দেওয়ায় শুক্রবার দুপুরে পরিবারের লোকজন তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। পরিবারের লোকজন। পরিবারের লোকজন জানান, এক চিকিৎসক তাঁকে ওষুধ দিয়ে চলে যান। কিন্তু স্ত্রীর পেটের যন্ত্রণা বাড়তে থাকে। তাঁদের অভিযোগ, ওই সময় চিকিৎসকদের অনুরোধ করা হলেও তাঁরা আসেননি। মৃতার স্বামী অসীম পাড়াল বলেন, এরপর কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসরা এসে জানান রোগীর শারীরিক অবস্থা ভালো নয়। তাঁকে অন্যত্র নিয়ে যেতে বলেন। পরে জানতে পারি, আমার স্ত্রী মারা গিয়েছেন। অন্যদিকে, দিকে এই ঘটনার পর রোগীর বাডড়ির এবং এলাকার লোকজন এসে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে আমতা থানার পুলিশ হাসপাতালে চলে আসেন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দেখে পুলিশের আধিকারিকরা হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। হাসপাতালের স্বাস্থ্য বিভাগের আধিকারিক জানান বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ