খারিজ হয়ে গেল স্বাস্থ্যসাথী প্রকল্পে টিপিএ’র দরপত্র
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় টিপিএ কে হবে, তা নির্ধারণ করতে দরপত্র আহ্বান করেছিল স্বাস্থ্যভবন। সেখানে তৃণমূল জমানায় স্বাস্থ্যসাথীর টিপিএর দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার দরপত্র খারিজ করে দিল স্বাস্থ্যদপ্তর। ওই জমানায় সংশ্লিষ্ট সংস্থা একেবারেই ‘সন্তোষজনক কাজ করেনি’ এবং ‘চূড়ান্ত অনিয়ম’ করেছে, এই অভিযোগে তাদের দরপত্র খারিজ করা হয়েছে বলে সরকারি নির্দেশনামায় জানানো হয়েছে। আটটি সংস্থা দরপত্র প্রদান করেছিল। তারমধ্যে আগের জমানার সংস্থা এবং আরো একটি সংস্থা বাদে বাকি ছ’টি সংস্থার দরপত্র গৃহীত হয়েছে। তাদের আর্থিক বিডে অংশ নেওয়ার জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। নতুন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের রাজ্য সম্পাদক ডাক্তার রাজীব পাণ্ডে। তাঁর দাবি, ওই সংস্থার বিরুদ্ধে পূর্বতন জমানায় আর্থিক অনিয়মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। রাজ্য উচিত কাজ করেছে।

Advertisement