Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে প্রথম শ্রেণির পড়ুয়াকে যৌন হেনস্তা, অভিযুক্ত অস্থায়ী কর্মী

মেদিনীপুর শহরের এক নামী বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল স্কুলেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে।

স্কুলে প্রথম শ্রেণির পড়ুয়াকে যৌন হেনস্তা, অভিযুক্ত অস্থায়ী কর্মী
  • ১০ জুলাই, ২০২৬ ১৬:১৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরের এক নামী বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল স্কুলেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে স্কুল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত কর্মীকে ইতিমধ্যেই আটক করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই নাবালক ছাত্রকে স্কুলের ভেতর যৌন হেনস্থা করে ওই অস্থায়ী কর্মী। স্কুল ছুটির পর বাড়ি ফিরে নির্যাতিত ছাত্রটি পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। ক্ষুব্ধ অভিভাবকরা অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েই প্রথমে স্কুল কর্তৃপক্ষ ওই অস্থায়ী কর্মীকে একটি ঘরে আটকে রাখে। খবর দেওয়া হয় পুলিশে। পরে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বা নিগৃহীত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ