Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্দিরে চুরির কিনারা সিঙ্গুরে, বাজেয়াপ্ত বিপুল চোরাই গয়না

মন্দিরে চুরির ঘটনার তদন্তে নেমে চোরাই সামগ্রী বাজেয়াপ্ত করল সিঙ্গুর থানার পুলিশ।

মন্দিরে চুরির কিনারা সিঙ্গুরে, বাজেয়াপ্ত বিপুল চোরাই গয়না
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মন্দিরে চুরির ঘটনার তদন্তে নেমে চোরাই সামগ্রী বাজেয়াপ্ত করল সিঙ্গুর থানার পুলিশ। শুক্রবার সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধু খাঁ’র নেতৃত্বে চুরির ঘটনা ধৃত এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দেবীর মুকুট, সোনার জিহ্বা, একটি রুপোর চেন ও কানের দুল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকবর আলি ওরফে কচি। সিঙ্গুরের বাসিন্দা ওই ব্যক্তিকে বুরিগ্রামের একটি মন্দিরে চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল। তারপর তাকে আদালতে তুলে পাঁচদিনের জন্য হেপাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে মন্দিরে চুরির রহস্য ফাঁস হওয়ার পাশাপাশি চোরাই সামগ্রীর হদিশ মেলে। তারপরেই অভিযান চালানো হয়। হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা জানিয়েছেন, সমস্ত রকমের অপরাধের বিরুদ্ধে গ্রামীণ পুলিশ সক্রিয়তার সঙ্গে পদক্ষেপ করছে। সেই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ