মুম্বই, ২০ জুন: মহারাষ্ট্রের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মাণ ছাদ ধসে প্রাণ হারালেন অন্তত পাঁচজন পুণ্যার্থী। আরো ৩০ থেকে ৪০ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

পারভানি জেলায় ছড়িয়ে আছে অসংখ্য মন্দির। যশোদি মারুতি মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন। তবে সপ্তাহের শনি-মঙ্গলবার ভিড় থাকে তুলনামূলক বেশি। সম্প্রতি এই মন্দিরটিতে নির্মাণকাজ চলছিল। আজ দুপুর তিনটে নাগাদ ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ছাদের একাংশ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে। এখনো পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। আরো অন্তত ৪০ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন বলে আশঙ্কা।