Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে, দোলে চড়া গরমের পূর্বাভাস

ফাল্গুনেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। এই সপ্তাহের শেষে দোল-হোলি উৎসবের সময় চড়া গরম পড়ে যাবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে, দোলে চড়া গরমের পূর্বাভাস
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাল্গুনেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। এই সপ্তাহের শেষে দোল-হোলি উৎসবের সময় চড়া গরম পড়ে যাবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। সপ্তাহের শেষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও বেশি থাকবে। 

Advertisement

শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে কিছুটা কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা (২৩.২ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি ছিল। আজ সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম পুরুলিয়া প্রভৃতি জেলাতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রির আশপাশে ছিল। ঝড়-বৃষ্টি হলে গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলত। কিন্তু সেরকম অবস্থা দক্ষিণবঙ্গে আপাতত নেই বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কালবৈশাখী হওয়ার জন্য আবহাওয়া মণ্ডলে যে পরিস্থিতি থাকা দরকার, তা এখন নেই। উত্তরবঙ্গে দার্জিলিং-কালিম্পং ও সমতলের সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার থেকে কয়েকদিন কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

সম্পর্কিত সংবাদ