Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

খামেনেই এর মৃত্যুর খবর স্বীকার করল তেহরান, পালটা ‘সর্বোচ্চ হামলার’ হুঁশিয়ারি আমেরিকা, ইজলায়েলকে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে,স্বীকার করে নিল তেহরান। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৮৬ বছরের খামেনেই নিজের অফিসে কাজ করছিলেন।

খামেনেই এর মৃত্যুর খবর স্বীকার করল তেহরান, পালটা ‘সর্বোচ্চ হামলার’ হুঁশিয়ারি আমেরিকা, ইজলায়েলকে
  • ১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

তেহরান, ১মার্চ: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এর মৃত্যু হয়েছে,স্বীকার করে নিল তেহরান। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৮৬ বছরের খামেনেই নিজের অফিসে কাজ করছিলেন। সেই সময়েই আচমকাই সেখানে বোমা এসে পরে। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় তার। খামেনেই ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বময় নেতা ছিলেন। ইরান এই হামলাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করেছে। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলায় খামেনেই ছাড়াও মৃত্যু হয়েছে তার মেয়ে, জামাই, নাতনি, বৌমার।

Advertisement

এই হামলার পরেই ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী খামেনেই এর মৃত্যুতে শোকপ্রকাশ করে পালটা হুঁশিয়ারি দিয়েছে। পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রবিবার সকালে তারা জানিয়েছে, আমেরিকা ও ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সবচেয়ে তীব্র’ হামলা আনতে চলেছে তারা।সর্বোচ্চ নেতার মৃত্যুতে টানা ৪০ দিন রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  

প্রসঙ্গত শনিবার সকাল থেকেই ইজরায়েল, আমেরিকার সহায়তায় ইরানের উপর হামলা চালাতে শুরু করে। একের পর এক বোমার আঘাতে বিধ্বস্ত হতে থাকে মধ্য এশিয়ার দেশটি। এরপরইে প্রথমে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তারপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার। যদিও প্রথমে সেই দাবি মানতে চায়নি ইরান। অবশেষে তারা স্বীকার করে নিল আয়াতোল্লা আলি খামেনেই এর মৃত্যু সংবাদ।  

সম্পর্কিত সংবাদ