Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুঁসছে তিস্তা, ধসে বিধ্বস্ত পাহাড়, পুজোর আগে তুষারের চাদরে ঢাকল সিকিম

ধসে বিধ্বস্ত পাহাড়। বৃহস্পতিবার দার্জিলিং ও সিকিমের একাধিক জায়গায় ধস নামে। এরজেরে সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের দু’টি জায়গা সহ একাধিক রাস্তা বন্ধ।

ফুঁসছে তিস্তা, ধসে বিধ্বস্ত পাহাড়, পুজোর আগে তুষারের চাদরে ঢাকল সিকিম
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধসে বিধ্বস্ত পাহাড়। বৃহস্পতিবার দার্জিলিং ও সিকিমের একাধিক জায়গায় ধস নামে। এরজেরে সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের দু’টি জায়গা সহ একাধিক রাস্তা বন্ধ। আশ্বিনের বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি তিস্তার জলস্তরও অনেকটা বেড়েছে। একইসঙ্গে অকাল তুষারপাত সিকিমে! শীতের পরিবর্তে এবার শরৎকালেই বরফের চাদরে ঢেকেছে পাহাড়ের একাংশ। আশ্বিনের বৃষ্টি ভয় ধরালেও তুষারপাত নিয়ে পর্যটন ব্যবসায়ীরা উচ্ছ্বসিত। তাঁদের প্রত্যাশা, বরফের টানে পাহাড়ে ভিড় জমাবেন পর্যটকরা।

Advertisement

দু’দিন ধরে দার্জিলিং পাহাড়ে বিক্ষিপ্তভাবে হালা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতেই এদিন সকালে দার্জিলিং পুলবাজার ব্লকের সিংতামে পাহাড়ের মাটি, নুড়ি, গাছ আছড়ে পড়েছে রাস্তার ওপর। ফলে দার্জিলিং শহরের সঙ্গে সংযোগকারী সিংতাম গ্রামের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সুখিয়াপোখরি ব্লকের প্লংডুং গ্রামের একাংশ ধসে বিধ্বস্ত। এখানে একটি বাড়ির সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা ধসে গিয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কর বলেন, দু’টি জায়গায় ধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলার কাজ শুরু হয়েছে।
এদিকে, ধসে বিপন্ন সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের বরদাং ও ২০ মাইল। ১২ ঘণ্টার মধ্যেই ফের এদিন সংশ্লিষ্ট দু’টি অংশে ধস নেমেছে। পাহাড়ের উঁচু উপত্যকা থেকে পলি, নুড়ি, গাছ ও জল সংশ্লিষ্ট দু’টি অংশে নামে আসে। যারজেরে দিনভর জাতীয় সড়কের এই দু’টি অংশ বন্ধ ছিল। বিকেলে সংশ্লিষ্ট এলাকাগুলি দিয়ে ফের একমুখি যান চলাচল শুরু হয়েছে। বিকল্প রাস্তা ভায়া দুগাখোলা চালু রয়েছে। শুধু ১০ নম্বর জাতীয় সড়ক নয়, ধসের জেরে সিকিমে আরও বেশকিছু রাস্তা অবরুদ্ধ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ফের গ্যালসিং জেলায় ধস নমেছে। যার জেরে রিম্বি-ইয়াকসাম রাস্তা, সোপাখা থেকে চিওয়াভানজাং রোড বন্ধ।
এরবাইরে ধস বিধ্বস্ত পাকিয়ং জেলার রানিপুল রোড, সোরেং জেলায় জোরেথাং রোড সম্প্রসারণের কাজ চলছে। এজন্য নির্দিষ্ট কিছু সময়ের জন্য রাস্তাগুলি খোলা হচ্ছে। বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চালানো হচ্ছে। এদিকে, শরৎকালেই সিকিমে তুষারপাত। জিরো পয়েন্টের ডংকিয়ালা রোড বন্ধ। ছাঙ্গু রুটের ছবিটাও একই। আইটিবিপি ক্যাম্প পর্যন্ত রাস্তা তুষারের চাদরে ঢেকে গিয়েছে। গুরুদংমারও সাদা চাদরের তলায়। • মেল্লিতে ফুঁসছে তিস্তা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ