উপর থেকে প্রবল বেগে ধেয়ে আসছে তিস্তা। ফলে এবার সতর্কতা জারি করা হল বাংলা সিকিম সীমানা রংপোতে। ইতিমধ্যেই সেখানে তিস্তার পাড়ে পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। নজর রাখা হচ্ছে নদীর জলস্তরের উপর। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দল।



