Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লিতে কিশোরের গাড়ির ধাক্কায় মৃত্যু, সাহিলকে হাসপাতালে নিয়ে যেতেও গড়িমসি, অভিযোগ মায়ের

রিল বানাতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল কিশোর। তখনই উলটোদিক থেকে সামনে চলে আসে একটি বাইক। মুহূর্তে বাইক আরোহীকে পিষে দেয় বিলাসবহুল এসইউভি গাড়িটি।

দিল্লিতে কিশোরের গাড়ির ধাক্কায় মৃত্যু, সাহিলকে হাসপাতালে নিয়ে যেতেও গড়িমসি, অভিযোগ মায়ের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রিল বানাতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল কিশোর। তখনই উলটোদিক থেকে সামনে চলে আসে একটি বাইক। মুহূর্তে বাইক আরোহীকে পিষে দেয় বিলাসবহুল এসইউভি গাড়িটি। গত ৩ ফেব্রুয়ারি দিল্লির দ্বারকায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার ফুটেজ সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বাইক আরোহী সাহিল ধনেশ্রার মায়ের অভিযোগ, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স উপস্থিত থাকলেও দীর্ঘক্ষণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ছেলেকে। পরিবার সূত্রে খবর, নিজের কেরিয়ার সম্পর্কে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন সাহিল। তার ঘরের দেওয়ালে বাঁধানো ফ্রেমে লেখা রয়েছে, ‘সকলে বিমানের ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে চায়, আমি গোটা প্লেনের মালিক হতে চাই।’ পাশে থরে থরে সাজানো নানা মেডেল ও পুরস্কার। ঘরের সিলিংয়ে সে লিখে রেখেছে, ‘২০২৫ সাল আমার হবে’ ও ‘বছরে ১ মিলিয়ন ডলার’। 

Advertisement

দুর্ঘটনার সময়ে চালকের আসনে ছিল ১৭ বছরের কিশোর। দশম শ্রেণির পরীক্ষার জন্য তাঁকে জামিন দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ