Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চোর সন্দেহে কিশোরকে মারধর

চোর সন্দেহে এক কিশোরকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ইটাহারের কোয়ারপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে

চোর সন্দেহে কিশোরকে মারধর
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: চোর সন্দেহে এক কিশোরকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ইটাহারের কোয়ারপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। বছর চোদ্দোর ওই কিশোরের মা পাঁচজনের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ করেছেন।

Advertisement

কোয়ারপুরের এক ব্যক্তির টাকা সহ বেশকিছু সরঞ্জাম চুরি যায়। অভিযোগ, সন্দেহের বশে এলাকার কয়েকজন ওই কিশোরকে মারধর করে। এমনকি কিশোরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে কিশোরের মা এলে তাঁকেও হুমকি দেওয়া হয়। পুরো ঘটনা ক্যামেরা বন্দি করা হলে অভিযুক্তরা জোর করে ভিডিয়ো ডিলিট করে দেয়। এরপর স্থানীয়রা এসে বিবাদ থামান। 
আক্রান্ত কিশোরের মা পুলিশের দ্বারস্থ হন। তাঁর দাবি, ছেলে চুরি করেনি। তারপরও সন্দেহের বশে কয়েকজন মারধর করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ