Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পথকুকুরের কামড়ে মৃত্যু কিশোরীর, চাঞ্চল্য গোটা এলাকায়

এক পাল পথকুকুরের কামড়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলার আলকোডিয়া গ্রামে

পথকুকুরের কামড়ে মৃত্যু কিশোরীর, চাঞ্চল্য গোটা এলাকায়
  • ৫ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

জয়পুর, ৫ মে: এক পাল পথকুকুরের কামড়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলার আলকোডিয়া গ্রামে। মৃত কিশোরীর নাম রিঙ্কু ভিল(৯)।

Advertisement

তার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দিন ভোরে রিঙ্কু তার বাড়ির পাশের মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল। সেখানেই তাকে ঘিরে ধরে এক পাল পথকুকুর। এরপর কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজনরা। দেরি না করে আহত হওয়া কিশোরীকে তড়িঘড়ি উদ্ধার করে তালেরা কমিউনিস্ট হেল্থ সেন্টারে নিয়ে যান তারা। যেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ মারফত জানা গিয়েছে, পথকুকুররা কিশোরীর শরীরের একাধিক অংশে কামড় বসিয়েছে। পাশাপাশি শরীরের বেশ কয়েকটি অংশের মাংস খুবলে নিয়েছে তারা। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় লোকসভার স্পিকার ও এলাকার সাংসদ ওম বিড়লা। মৃতের পরিবারকে লক্ষ টাকার প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীতাপুরা এলাকায় কুকুরের কামড়ে এক স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়েছিল। সেই কিশোরী এখনও চিকিৎসাধীন। ওম বিড়লা জেলার প্রশাসনিক কর্তাদের কড়া নির্দেশ দেন, এলাকায় পথকুকুরের উপদ্রব কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে পথকুকুরের উপদ্রব নিয়ে অভিযোগ জানিয়েছিল। এই  ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে। সেই সঙ্গে  এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।    

Advertisement
সম্পর্কিত সংবাদ