Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর: কেন্দ্রের অনুমতির অপেক্ষায় বোর্ড

গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাহলে কি এবার ক্রিকেটেও দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে ভারত-বাংলাদেশের?

টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর: কেন্দ্রের অনুমতির অপেক্ষায় বোর্ড
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাহলে কি এবার ক্রিকেটেও দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে ভারত-বাংলাদেশের? এই প্রশ্ন এখন দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিঠি দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নানা কারণে বিগড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ক্রিকেটে। তাই আগ বাড়িয়ে বিসিসিআই কোনও পদক্ষেপ নিতে রাজি নয়। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের জন্য আবেদন করা হয়েছে।

Advertisement

সব কিছু ঠিক থাকলে আগস্টের শেষ দিকে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেতে পারেন শুভমান গিলরা। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দল বাংলাদেশে খেলবে। তার মধ্যে থাকবে তিনটি করে টি-২০ এবং ওয়ান ডে ম্যাচ। সংক্ষিপ্ততম ফরম্যাটের ম্যাচগুলি হতে পারে ৯,১২ ও ১৩ সেপ্টেম্বর। তার আগে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ান ডে হতে পারে।
মনে রাখা দরকার, গত জানুয়ারি থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। তার নেপথ্যে অবশ্যই বাংলাদেশের তৎকালীন ইউনুস সরকারের প্রবল ভারত বিরোধিতা। তবে পদ্মাপারে পালা বদল ঘটেছে। ভারত সম্পর্কে চিন্তাভাবনারও বদল ঘটেছে নতুন সরকারের। সম্পর্কের উন্নতি ঘটছে। তাতেই আশার আলো দেখা দিয়েছে বাইশ গজেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ