Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়ার পথ এখনও কঠিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপটে জয়ের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বরেই থাকল ভারত

টিম ইন্ডিয়ার পথ এখনও কঠিন
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গল: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপটে জয়ের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বরেই থাকল ভারত। অর্থাৎ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের পিছনেই রয়েছে শুভমান গিল ব্রিগেড। তবে পিসিটি ৪৮.১৫ থেকে বেড়ে হয়েছে ৫৩.৩৩। ফাইনালে যাওয়ার অঙ্ক এখনও বেশ কঠিন। শ্রীলঙ্কায় এরপর একটি টেস্ট খেলবে ভারত। নভেম্বরে নিউজিল্যান্ডে রয়েছে দুই টেস্টের সিরিজ। আর পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। অর্থাৎ, মোট আটটি টেস্ট বাকি টিম ইন্ডিয়ার। ফাইনালে যাওয়ার জন্য যত বেশি সম্ভব জিততে হবে ভারতকে। হারলে বা ড্র করলে সংকট আরও বাড়বে। পাশাপাশি, কোনো পেনাল্টি পয়েন্ট যাতে না দিতে হয়, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ১০টি টেস্ট খেলেছে ভারত। তারমধ্যে জয় ৫টি ও হার ৪টি ম্যাচে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ