Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আগস্টে বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া

চলতি বছরেই বাংলাদেশ সফরে যাবে ভারত। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগস্টে টাইগার বাহিনীর বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

আগস্টে বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: চলতি বছরেই বাংলাদেশ সফরে যাবে ভারত। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগস্টে টাইগার বাহিনীর বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আগামী ১৭ ও ২০ আগস্ট প্রথম এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। ২৩ আগস্ট তৃতীয় ওয়ান ডে ম্যাচ চট্টগ্রামে। আর ২৬ আগস্ট চট্টগ্রামেই শুরু হচ্ছে টি-২০ সিরিজ। ২৯ এবং ৩১ আগস্ট দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে মিরপুরে। উল্লেখ্য, এই প্রথমবার বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ