Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আগস্টে শ্রীলঙ্কায় দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া

পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেদিকেই চোখ টিম ইন্ডিয়ার। তার প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে। এর মধ্যে আবার শ্রীলঙ্কায় দু’টি টেস্ট খেলবে ভারত।

আগস্টে শ্রীলঙ্কায় দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকায়। আপাতত সেদিকেই চোখ টিম ইন্ডিয়ার। তার প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে। এর মধ্যে আবার শ্রীলঙ্কায় দু’টি টেস্ট খেলবে ভারত। কলম্বো ও গলে হবে ম্যাচ দু’টি। প্রথম টেস্ট শুরু ১৫ আগস্ট। ২৩ আগস্ট দ্বিতীয় টেস্টের বল গড়াবে। এই দু’টি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ। তবে ডব্লুটিসির পয়েন্ট তালিকায় ভারত অনেকটা পিছিয়ে। ৪৮.১ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে গিলরা রয়েছেন পঞ্চম স্থানে। গত মরশুমে ভারতের টেস্ট যাত্রা খুব একটা সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা আজও তাড়া করছে। স্পিন খেলতে গিয়ে কালঘাম ছুটেছিল ভারতীয় ব্যাটারদের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই কারণেই শ্রীলঙ্কা সফর সহজ হবে না। কারণ, দ্বীপরাষ্ট্রের স্পিনাররা ঘরের মাঠে খুবই বিপজ্জনক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ