Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হোয়াইটওয়াশ আতঙ্কে শ্রেয়সরা

টি-২০ ক্রিকেটের ইতিহাসে এমন দূরাবস্থা কখনও হয়নি ভারতের। ২০০৬ সালে প্রথমবার এই ঘরানায় ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া।

হোয়াইটওয়াশ আতঙ্কে শ্রেয়সরা
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাউদাম্পটন: টি-২০ ক্রিকেটের ইতিহাসে এমন দূরাবস্থা কখনও হয়নি ভারতের। ২০০৬ সালে প্রথমবার এই ঘরানায় ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে কখনও এত লম্বা সময় ধরে জয়হীন থাকেনি নীল জার্সিধারীরা। আয়ারল্যান্ডে ০-২ হোয়াইটওয়াশের পর বিলেতে ০-৩ পিছিয়ে পড়া। অধিনায়ক শ্রেয়স আয়ারের সামনে জোড়া হোয়াইটওয়াশের রক্তচক্ষু। হ্যারি ব্রুকের দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। শনিবার সিরিজের শেষ ম্যাচ দ্য রোজ বোল স্টেডিয়ামে। চরম লজ্জার হাত থেকে বাঁচতে টিম ইন্ডিয়াকে মরিয়া হয়ে ঝাঁপাতে হবে। কিন্তু মুশকিল হল, একের পর এক হারে বিধ্বস্ত ভারতীয় শিবিরকে রীতিমতো ছন্নছাড়া দেখাচ্ছে। ক্যাপ্টেন হিসেবে প্রথম জয়ের খোঁজে থাকা শ্রেয়সকে উদ্বেগে রাখছে ব্যাটিং-বোলিং।                 খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ