Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জনগণনায় যুক্ত শিক্ষকরা ক্লাস নেবেন না, অন ডিউটি গণ্য হবেন, নির্দেশ হাইকোর্টের

যেসব শিক্ষক জনগণনার কাজ করবেন তাঁদের দিয়ে ক্লাস করানো যাবে না। শুধু তাইই নয়, জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের ‘অন ডিউটি’ হিসাবেই দেখাতে হবে।

জনগণনায় যুক্ত শিক্ষকরা ক্লাস  নেবেন না, অন ডিউটি গণ্য হবেন, নির্দেশ হাইকোর্টের
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেসব শিক্ষক জনগণনার কাজ করবেন তাঁদের দিয়ে ক্লাস করানো যাবে না। শুধু তাইই নয়, জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের ‘অন ডিউটি’ হিসাবেই দেখাতে হবে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে, কোন শিক্ষকদের জনগণনার কাজে নেওয়া হচ্ছে। তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই পড়ানোর জন্য বিকল্প শিক্ষকের ব্যবস্থা করতে হবে। জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে দায়ের হওয়া মামলায় শুক্রবার এমনটাই জানাল হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণা রাও তাঁর রায়ে আরও জানিয়েছেন, ছাত্রছাত্রীদের পড়ানোয় প্রভাব যাতে প্রভাব না পড়ে সেজন্য স্কুল কর্তৃপক্ষকেই বিকল্প শিক্ষকের ব্যবস্থা করতে হবে। দায়িত্ব দেওয়া হলে জনগণনার কাজে শিক্ষকদের যেতেই হবে। এর আগে গণহারে স্কুলশিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। পশাপাশি এনিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাব নিয়েও উষ্মা প্রকাশ করেন বিচারপতি রাও। বুধবার শুনানি শেষে রাও দান স্থগিত ছিল। এদিন রায় দিয়ে মামলার নিষ্পত্তি করল আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ