Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিডিয়া নিয়ে দুই অর্ডারে ধন্দে শিক্ষকরা

মিডিয়া বা সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে কি? এই নিয়ে পরপর দুটি সরকারি অর্ডারে ধন্দে পড়েছেন স্কুল এবং কলেজ শিক্ষকরা।

মিডিয়া নিয়ে দুই অর্ডারে ধন্দে শিক্ষকরা
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিডিয়া বা সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে কি? এই নিয়ে পরপর দুটি সরকারি অর্ডারে ধন্দে পড়েছেন স্কুল এবং কলেজ শিক্ষকরা। বুধবার এই সংক্রান্ত নির্দেশিকায় সরকারের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও আগাম অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কথা বলার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে, বৃহস্পতিবার রাজ্যের তরফে আগের অর্ডারের ব্যাখ্যা দিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, এই অর্ডারে আলাদা করে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়নি। তবে, রয়েছে সরকারের অধীন নানা বোর্ড এবং প্যারাস্ট্যাটাল অর্গানাইজেশনের কথা। 

Advertisement

এর ফলে দু-ভাগে ভাগ হয়ে গিয়েছেন শিক্ষকরা। এক পক্ষের মতে, এর ফলে সরকারি নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে শিক্ষক, শিক্ষাকর্মী বা শিক্ষাপ্রতিষ্ঠানের আধিকারিকদের। সংশোধিত ব্যাখ্যামূলক অর্ডারে শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখ না-থাকাই এর প্রমাণ। তবে, অপর পক্ষের মতে, বোর্ড বললে মধ্যশিক্ষা পর্ষদও বোঝাতে পারে। সেটির অধীনেই রয়েছে স্কুলগুলি। এছাড়া প্যারাস্ট্যাটাল অর্গানাইজেশন লেখা থাকার ফলে যেকোনো সংস্থাই এর আওতায় পড়তে পারে। তবে, আপাতত এ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পুরোপুরি নিশ্চিত না-হয়ে ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই। তবে, তাঁদের মতে, সরকার যদি বাক্‌স্বাধীনতা ফিরিয়ে দেয়, তাহলে সেটাই স্বাগত।

Advertisement
সম্পর্কিত সংবাদ