Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ শিক্ষক

বাড়িতে পড়ানোর সময় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে।

শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার বৃদ্ধ শিক্ষক
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে পড়ানোর সময় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। রবিবার এই ঘটনাটি ঘটেছে বাসন্তীর ঝড়খালিতে। নিগৃহীতার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ৭১ বছর বয়সি ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম সুভাষচন্দ্র মিস্ত্রি। জানা গিয়েছে, রবিবার বিকালে তাঁর কাছে পড়তে গিয়েছিল ওই খুদে। তখন সে একাই ছিল ঘরে। সেই সুযোগে ওই শিশুকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর ছাত্রীটি বাড়ি গিয়ে কান্নাকাটি শুরু করে। আর ওই দাদুর কাছে পড়তে যাবে না বলে জানায় সে। এরপরই বাড়ির লোকজনকে সবটা বলে ওই শিশু। তখন নির্যাতিতার পরিবারের সদস্যরা সুভাষবাবুর বাড়িতে যান। অভিযোগ, সেখানে এই বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রাজি হননি মেয়েটির বাবা-মা। এরপরই থানায় একটি অভিযোগ দায়ের করেন তাঁরা। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করা হয়। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নেমে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ