Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চা শ্রমিকদের পিএফ ফাঁকি, সরব মনোজ টিগ্গা

চা শ্রমিকদের পিএফ দিত না বাগান মালিকরা। এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সাংসদ মনোজ টিগ্গা বলেন, 'দীর্ঘদিন ধরে বহু চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফের টাকা জমা দিতনা।

চা শ্রমিকদের পিএফ ফাঁকি,  সরব মনোজ টিগ্গা
  • ১১ মে, ২০২৬ ১৫:৩৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা শ্রমিকদের পিএফ দিত না বাগান মালিকরা। এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সাংসদ মনোজ টিগ্গা বলেন, 'দীর্ঘদিন ধরে বহু চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফের টাকা জমা দিতনা। এই নিয়ে প্রভিডেন্ট ফান্ড দপ্তর একাধিকবার বাগান মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। কিন্তু রাজ্য পুলিশের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি'। 

Advertisement

এদিকে, জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবন কুমার বনসাল জানান, গত ছয় বছরে ৪০টিরও বেশি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পিএফ না জমা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। শুধু গত দু’মাসেই দুটি চা বাগানের বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে। চা শিল্পে শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছিল। পিএফ বকেয়া থাকায় অবসরকালীন সঞ্চয় এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু শ্রমিক। এই পরিস্থিতিতে সাংসদ মনোজ টিগ্গার কড়া মনোভাব শ্রমিক মহলে কিছুটা আশার সঞ্চার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ