Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটি জট কাটায় চায়ের চুমুকে তুফান ১ মাসে শহরে ৩ কোটি ভাঁড় বিক্রি

মাটি জট কাটার পর গত একমাসে কলকাতায় প্রায় আড়াই কোটি টাকার মাটির ভাঁড় বিক্রি হয়েছে।

মাটি জট কাটায় চায়ের চুমুকে তুফান ১ মাসে শহরে ৩ কোটি ভাঁড় বিক্রি
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাটি জট কাটার পর গত একমাসে কলকাতায় প্রায় আড়াই কোটি টাকার মাটির ভাঁড় বিক্রি হয়েছে। এই শিল্পে যুক্ত বিভিন্ন সমিতি ও সংগঠন সূত্রে সোমবার এ তথ্য জানা গিয়েছে। সমিতির বক্তব্য, কলকাতায় বর্তমানে চায়ের দোকানের সংখ্যা প্রায় সাতশো। এছাড়াও নথিভুক্ত নয় এমন বহু দোকান আছে। মূলত তাদের জন্যই তৈরি হয়েছে তিন কোটির উপর মাটির ভাঁড়।

Advertisement

মাটি পাওয়া নিয়ে সমস্যা চলাকালীন ভাঁড় উৎপাদনের কাজে বিঘ্ন ঘটেছিল। ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহনলাল প্রজাপতি সোমবার বলেন, ‘কলকাতার দক্ষিণদাঁড়ি, বাগমারি, দাসপাড়া, চিৎপুর, কাশীপুর, কবিরাজবাগান, ফুলবাগান,  কাঁকুরগাছি, হুসেনপুর প্রভৃতি এলাকায় তৈরি হয় ভাঁড়। এই কাজে যুক্ত প্রায় পাঁচ শতাধিক কারিগর। বর্তমানে কাগজের পাশাপাশি মাটির ভাঁড়ের চাহিদা আছে। মাটি জট কাটায় ভাঁড় উৎপাদন ফের বেড়েছে।’ এর পাশাপাশি এই সংগঠনের বক্তব্য, কিছুদিন আগেও বিভিন্ন ডিজাইনের মাটির ভাঁড় বিহার, ঝাড়খণ্ড যেত। বর্তমানে তা সাময়িকভাবে বন্ধ। মাটির চাহিদা পুরোপুরি মিটলে ভাঁড় আবার যাবে ভিন প্রদেশে। এই শিল্পে যুক্ত শিল্পীরা জানান, বৃষ্টির ফলে প্রতিদিনের চাহিদামতো ভাঁড় তৈরি হচ্ছে না। ভাটির আগুনে বৃষ্টির জল ঢুকে কাজ করতে সমস্যা দেখা দিচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ