Bartaman Logo
৯ জুন, ২০২৬

টিসিএস কাণ্ড: নিদাকে সুরক্ষা দিল না আদালত

আদালতে স্বস্তি পেলেন না টিসিএস কাণ্ডে অভিযুক্ত নিদা খান।  তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের নাসিক শাখায় যৌন হেনস্তা ও ধর্মান্তর কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি।

টিসিএস কাণ্ড: নিদাকে সুরক্ষা দিল না আদালত
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: আদালতে স্বস্তি পেলেন না টিসিএস কাণ্ডে অভিযুক্ত নিদা খান।  তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের নাসিক শাখায় যৌন হেনস্তা ও ধর্মান্তর কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি। পলাতক নিদার খোঁজে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় তল্লাশি করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। শনিবার অন্তর্বর্তী জামিনের আরজি নিয়ে নাসিকের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিদা। নিজের অন্তঃসত্ত্বা অবস্থাকে হাতিয়ার করতে চেয়েছিলেন তিনি। সোমবার আদালতে নিদার আইনজীবী জামিন মামলার নিষ্পত্তি পর্যন্ত গ্রেপ্তারি থেকে সুরক্ষার আবেদন করেন। তবে তা নাকচ করে দিয়েছে আদালত। নিদান জামিনের বিষয়ে পুলিশ ও অভিযোগকারীদের মতামত জানতে চেয়েছেন বিচারক কেজি যোশি। জামিন মামলার পরবর্তী শুনানি ২৭ এপ্রিল। 

Advertisement

নিদাকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে টিসিএস। গত ৯ এপ্রিল টিসিএসের পক্ষ থেকে নিদাকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে, নিদার বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগে’র কথা উল্লেখ করে তাঁকে ‘সংস্থার পক্ষ থেকে যোগাযোগ না করা পর্যন্ত’ অফিসে আসতে বারণ করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ