Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

টেট: সরকারের আশ্বাস চেয়ে ফের পথে নামছেন শিক্ষকরা

কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক টেট-এ বসার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, এ নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো আশ্বাস না দেওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজ্যের শিক্ষকদের মধ্যে।

টেট: সরকারের আশ্বাস চেয়ে  ফের পথে নামছেন শিক্ষকরা
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক টেট-এ বসার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, এ নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার কোনো আশ্বাস না দেওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজ্যের শিক্ষকদের মধ্যে। নির্বাচনের আগে শিক্ষক সমাবেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসে বলেছিলেন, এ রাজ্যে বিজেপি সরকার হলে শিক্ষকদের এই বিষয়টি নিয়ে ভাবা হবে। তবে, সুপ্রিম কোর্ট সাম্প্রতিক নির্দেশে বাধ্যতামূলক টেট-এর বিষয়টি বহাল রেখেছে। ২০২৮ সালের মধ্যে টেটবিহীন শিক্ষকদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ১০ জুন ফের পথে নামছেন শিক্ষকরা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ওইদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করবে। মিছিল শেষে সেখানেই শুরু হবে অবস্থান বিক্ষোভ। শিক্ষকদের দাবি, এ ব্যাপারে ঠিক কী পদক্ষেপ কেন্দ্র এবং রাজ্য সরকার করতে চলেছে, তা স্পষ্ট করুক। ওয়াকিবহাল মহলের দাবি, একটি অর্ডিন্যান্স এনে শিক্ষকদের জন্য রক্ষাকবচ দিতে পারে কেন্দ্রীয় সরকার। তবে, এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো বার্তা না দেওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ