Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউডে তারা-আদিত্যর প্রেমের গুঞ্জন, উচ্ছ্বসিত অনুরাগীরা

আশিকি ২-র হিরো আদিত্য কাপুরের প্রেমে মজেছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী।

বলিউডে তারা-আদিত্যর প্রেমের গুঞ্জন, উচ্ছ্বসিত অনুরাগীরা
  • ৩ মে, ২০২৬ ০৮:০৫
Prefer us on Google

মুম্বই, ৩ মে: আশিকি ২-র হিরো আদিত্য কাপুরের প্রেমে মজেছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী। গত বছর মুম্বইয়ের একটি কনসার্টের পরই তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে জনসমক্ষে দুজনেই কিছু না জানালেও হাবেভাবে তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁরা আর কাপল নন। তারপরই বলিউডের ইতিউতি গুঞ্জন আদিত্যর সঙ্গে না কী প্রেম করছেন তিনি। এর আগে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্যও। কিন্তু ২০২৪ সালে দুজনের বিচ্ছেদ হয়ে যায়।

Advertisement

এরপর তারাকে মন দেন তিনি। একাধিক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। দীর্ঘক্ষণ দুজনে একসঙ্গে কোয়ালিটি টাইমও কাটাচ্ছেন। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁদের পাওয়ার কাপল নাম দিয়েছে। তখন থেকেই এই সম্পর্কের বিষয়ে বি-টাউনে কানাঘুষো শুরু হয়। তাঁদের বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠমহল সূত্রেও এই সম্পর্কের খবর পাওয়া গিয়েছে। তবে অভিনেত্রী তারা এবং আদিত্য দুজনেই কিন্তু এই বিষয়ে এক্কেবারে স্পিকটি নট। প্রকাশ্যে তাঁদের সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত তাঁরা কেউ কিছুই বলেননি। কিন্ত ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে তাঁরা নাকি পরস্পরকে মন দিয়ে ফেলেছেন। অন্যদিকে, তাঁদের প্রেমের খবর সামনে আসতেই উচ্ছসিত তাঁদের অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় অনেকে জানিয়েছেন শুভেচ্ছাও। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই মুম্বইয়ে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন তারা সুতারিয়া। আর ঠিক তারপরই আদিত্যর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। দাবি করেছে বলিউডের একাধিক সংবাদমাধ্যমও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ