Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬

সমালোচনা হতেই আরটিআই নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করল তামিলনাড়ু

তুমুল বিতর্কের মুখে পিছু হটল তামিলনাড়ুর টিভিকে সরকার। আইনশৃঙ্খলা দপ্তরকে তথ্য জানার অধিকার আইন (আরটিআই) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বিজয় প্রশাসন।

সমালোচনা হতেই আরটিআই নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করল তামিলনাড়ু
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: তুমুল বিতর্কের মুখে পিছু হটল তামিলনাড়ুর টিভিকে সরকার। আইনশৃঙ্খলা দপ্তরকে তথ্য জানার অধিকার আইন (আরটিআই) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বিজয় প্রশাসন। জানা গিয়েছে, পুলিশে এফআইআর, হেপাজতে মৃত্যুর তদন্ত রিপোর্ট, পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত বিষয়গুলি পাবলিক ল’ অ্যান্ড অর্ডার বিভাগের অধীনে। পূর্ববর্তী নির্দেশে এই বিভাগটিকে আরটিআইয়ের বাইরে রাখা হয়েছিল। এজন্য গোপনীয়তা ও নিরাপত্তার কথা উল্লেখ করেছিল সরকার। কিন্তু, প্রশাসনের ওই সিদ্ধান্তে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি টিভিকে সরকারের কানেও পৌঁছায়। ড্যামেজ কন্ট্রোলে নেমে রাজ্যের মন্ত্রী সি টি আর নির্মল কুমার জানান, সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষ খুব একটা খুশি নন। তাই পুনর্বিবেচনা করা হতে পারে। তাঁর সাফাই, অনেকেই তথ্য জানার অধিকার আইনে সাম্প্রদায়িক সংঘর্ষের বিষয়ে জানতে চান। আরটিআইয়ের অধীনে এসংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হবে না। আইনশৃঙ্খলা নিয়ে ২০টি ধারা রয়েছে। তার মধ্যে হাতে গোনা কয়েকটিকে আরটিআইয়ের বাইরে রাখা হয়েছিল। তবে মানুষের সমস্যা হলে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে। এর পরেই সিদ্ধান্ত প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল বিজয়ের প্রশাসন।

Advertisement

পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে সিপিএম। দলের সাংসদ ভেঙ্কটেশন বলেন, তামিলনাড়ুকে পুলিশ শাসিত রাজ্যে পরিণত করতেই এই উদ্যোগ। অবিলম্বে নয়া নির্দেশ প্রত্যাহার করতে হবে। বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমও।

Advertisement
সম্পর্কিত সংবাদ