Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

‘চোরাশিকারি হত্যা’র ইস্যুতেও তামিলনাড়ু ও কর্ণাটকের বিতণ্ডা

কাবেরির জল নিয়ে বিবাদ ছিলই। এবার তিন চোরাশিকারিকে ‘হত্যা’র অভিযোগ ঘিরেও তামিলনাড়ু ও কর্ণাটকের বিতণ্ডা তুঙ্গে।

‘চোরাশিকারি হত্যা’র ইস্যুতেও তামিলনাড়ু ও কর্ণাটকের বিতণ্ডা
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই ও বেঙ্গালুরু (পিটিআই): কাবেরির জল নিয়ে বিবাদ ছিলই। এবার তিন চোরাশিকারিকে ‘হত্যা’র অভিযোগ ঘিরেও তামিলনাড়ু ও কর্ণাটকের বিতণ্ডা তুঙ্গে। গত ১৫ আগস্ট ভোরে কর্ণাটকের চামারাজানগর জেলার হনুর তালুকের গ্রামগুলিতে বসবাসকারী অ্যান্টনি স্যামি, জন রোজ পিটার এবং কুমার নামে তিন ব্যক্তি বনরক্ষীদের গুলিতে নিহত হন। নিহতরা ‘তামিল’ জনগোষ্ঠীর বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়ে সরব তামিলনাড়ুর রাজনীতিবিদরা। ঘটনার নিন্দা করে ইতিমধ্যেই স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়। মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভাতেও বিষয়টি ওঠে। দলমত নির্বিশেষে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তোলা হয়। যদিও পালটা তোপ দেগেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বেঙ্গালুরুতে এদিন তাঁর হুঁশিয়ারি, আমাদের রাজ্য প্রশাসনের কাজে তামিলনাড়ুর রাজনীতিকরা যেন নাক না গলান। কর্ণাটক নিজের ভূখণ্ডের পবিত্রতা রক্ষা করবে। প্রতিবেশী রাজ্যের রাজনীতিবিদদের তোলা সিবিআই তদন্তের দাবিও খারিজ করে দেন শিবকুমার।

Advertisement

শিবকুমার এদিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো রাজ্যেরই অন্য কোনো রাজ্যের প্রশাসনে হস্তক্ষেপ করা উচিত নয়। এই মৌলিক ধারণাটি থাকা উচিত। আমি তামিলনাড়ুর কোনো আইন-শৃঙ্খলার সমস্যায় জড়াতে পারি না। প্রত্যেক রাজ্যেরই নিজস্ব সমস্যা আছে। তামিলনাড়ু বরং নিজেদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিক।   

Advertisement
সম্পর্কিত সংবাদ