Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

তমান্নার নায়ক

‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবির নায়িকা হচ্ছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। এ খবর আগেই জানা গিয়েছিল

তমান্নার নায়ক
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবির নায়িকা হচ্ছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। এ খবর আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে তমান্নার নায়কের নাম। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার বিপরীতে কাজ করবেন অভিনেতা আয়ুষ শর্মা। সম্পর্কে তিনি সলমন খানের ভগ্নিপতী। একতা কাপুর প্রযোজিত এই ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। সুপার ন্যাচারাল থ্রিলার ঘরানার এই ছবির চিত্রনাট্য তৈরি। চলছে প্রি প্রোডাকশনের কাজ। আগামী জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হতে পারে। তমান্না, আয়ুষ ছাড়াও ছবিতে কাজ করবেন জুনেইদ খান, নার্গিস ফাকরি। শোনা যাচ্ছে, ছবিতে তমান্নার সঙ্গে প্রেমের সম্পর্কে দেখা যাবে আয়ুষ। নার্গিস থাকছেন পুলিশ আধিকারিকের ভূমিকায়। তবে জুনেইদ কোন চরিত্রে থাকবেন, তা স্পষ্ট নয়। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পেতে পারে প্রেক্ষাগৃহে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ