Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় নিখোঁজ প্রতিভাবান শ্যুটার

নিখোঁজ হাওড়ার এক প্রতিভাবান রাইফেল শ্যুটার। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মধ্য হাওড়ার বাড়ি থেকে দোকানে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিল বছর পনেরোর ওই কিশোরী।

হাওড়ায় নিখোঁজ প্রতিভাবান শ্যুটার
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিখোঁজ হাওড়ার এক প্রতিভাবান রাইফেল শ্যুটার। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মধ্য হাওড়ার বাড়ি থেকে দোকানে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিল বছর পনেরোর ওই কিশোরী। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। নিখোঁজ কিশোরীর বাবা জানান, মেয়ে রাইফেল শ্যুটিংয়ে পদক পেয়েছে। সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছিল। নিয়মিত অনুশীলন করত। প্রতিদিন ভোরে তার প্র্যাকটিস থাকত। বুধবার রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মেয়ের মোবাইল ফোনও বাড়িতেই ছিল। পরিবারের সঙ্গে কোনো অশান্তি বা মনোমালিন্য হয়নি। হঠাৎ কী কারণে সে নিখোঁজ হয়ে গেল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। বৃহস্পতিবার বিকেলের পর সমাজমাধ্যমেও কিশোরীর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ