Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

‘কাকিমাকে তুলে নাও তাড়াতাড়ি’, ২০ টাকার নোটে প্রার্থনা ভক্তের!

‘হে ঈশ্বর, কাকিমাকে তুলে নাও’। মন্দিরের দানবাক্সে রাখা ২০ টাকার নোটে লেখা আবেদন ঘিরেই শোরগোল। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার সুবহ্মণ্যস্বামী মন্দিরের দানবাক্স থেকে টাকা সংগ্রহের সময়ই চোখে পড়ে ওই নোট।

‘কাকিমাকে তুলে নাও তাড়াতাড়ি’, ২০ টাকার নোটে প্রার্থনা ভক্তের!
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমরাবতী: ‘হে ঈশ্বর, কাকিমাকে তুলে নাও’। মন্দিরের দানবাক্সে রাখা ২০ টাকার নোটে লেখা আবেদন ঘিরেই শোরগোল। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার সুবহ্মণ্যস্বামী মন্দিরের দানবাক্স থেকে টাকা সংগ্রহের সময়ই চোখে পড়ে ওই নোট। কোনো এক ভক্তের এই ‘প্রার্থনা’ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওই নোটে লেখা ছিল, ‘হে ঈশ্বর। আমি আর কাকিমার অত্যাচার সহ্য করতে পারছি না। দয়া করে ওঁকে তাড়াতাড়ি তুলে নাও।’ সাধারণত ভক্তরা মন্দিরে নিকটজন, আত্মীয় বা নিজের সুস্বাস্থ্য, চাকরি, বিয়ে, সন্তান লাভ বা জীবনে সাফল্যের জন্য প্রার্থনা করেন। তবে এমন ‘অমঙ্গল’ প্রার্থনা ঘিরে শোরগোল পড়েছে। তবে এই বার্তাটি কে লিখেছেন, তা এখনও জানা যায়নি। মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ