২০২৬- যে সিনেমাগুলিকে নিয়ে রয়েছে চর্চা, দেখে নিন একঝলকে
২০২৫ সাল ছিল ভারতীয় সিনেমার কাছে ভালোই। বেশ কয়েকটি সিনেমা ভালো পারফর্ম করেছে। আবার কিছু সিনেমাকে নিয়ে জোর চর্চা হলেও সেভাবে দাগ কাটতে পারেনি। তবে ২০২৫-এর সবচেয়ে বড় এবং বলিউডের দ্বিতীয় বড় হিট হয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই এটি আয় করেছে ৮০০ কোটির বেশি। এই দারুন লক্ষ্মীলাভের মধ্য দিয়েই ২০২৫-শেষ করেছে বক্স অফিস। চলে এসেছে ২০২৬। চলতি বছরে নজরে রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। কোন কোন সিনেমাগুলি সেগুলিই দেখে নিন এক ঝলকে।