নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরে আয়েজিত ওয়েস্ট বেঙ্গল স্টেট তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপ এবং জিসিএস পিস কাপে সাফল্য পেল হুগলি জেলা। মোট ১৭টি সোনা, ১১টি রুপো ও ৭টি রুপো জিতে নেয় বিভিন্ন ক্যাটিগরিতে অংশগ্রহণকারীরা।

হুগলি ডিস্ট্রিক্ট অ্যামেচার তায়কোন্ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পাল বলেন, আমাদের জেলা থেকে বরাবরই রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য পেয়ে এসেছে। আমাদের প্রতিষ্ঠানটি তায়কোন্ডো অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ওয়ার্ল্ড তায়কোন্ডো এবং এশিয়ান তায়কোন্ডো ইউনিয়নের তরফে স্বীকৃত হওয়ায়, প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরেও অংশ নিতে পারেন। সাফল্য আসে সেখান থেকেও। জেলা সংগঠনের সভাপতি রাহুল দাস বলেন, আমরা একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিই। শৈশব থেকে তারা অনুশীলন করায় দক্ষতা আসে সহজে। মেয়েরাও এই আত্মরক্ষা সহায়ক খেলায় যেভাবে এগিয়ে আসছে ও সাফল্য পাচ্ছে, তা চোখে পড়ার মতো।
অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গল আয়োজিত স্টেট চ্যাম্পিয়নশিপে ভালো সফল্য পেয়েছে উত্তর ২৪ পরগনা ও মালদহও। প্রতিযোগিতায় উপস্থিত বিধায়ক বুধরাই টুডু বলেন, শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া ও সাফল্যই নয়। সুস্থতা ও আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণ সকলের নেওয়া উচিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে তারকেশ্বরে একটি সংবর্ধনা সভারও আয়োজন করেন উদ্যোক্তারা।